ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে নবজাতক হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৫ ডিসেম্বর ২০২২
চলন্ত অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে নবজাতক হত্যা
চকরিয়া থানা। ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত অ্যাম্বুলেন্স থেকে ছুড়ে ফেলে একদিন বয়সী নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছেন। 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের পাশের পরিত্যক্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্স মাইক্রোবাস মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউপির পাশের এলাকায় পৌছলে নবজাতক শিশুকে ছুড়ে ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে একটি শিশুর মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি স্থানীয় লোকজন খুটাখালী ইউপি জনপ্রতিনিধিদের জানান। পরে ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহমান বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করেন।

Advertisement

চকরিয়া থানার ওসির নির্দেশে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছেন এসআই ওমর ফারুক। 

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহাসড়ক লাগোয়া খুটাখালী ইউনিয়ন পরিষদের পাশে পরিত্যক্ত জায়গা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটির বয়স একদিন হবে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধার করা নবজাতক মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অ্যাম্বুলেন্স গাড়িটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!