ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৭ ডিসেম্বর ২০২২
নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

নেত্রকোণায় ট্রাকচাপায় সারা মনি নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে নেত্রকোনা-পূর্বধলা সড়কের সদর উপজেলার মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারা মনি রৌহা ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। সারা মনি মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

জানা যায়, স্থানীর কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মসজিদে আরবি পড়া শেষে বাড়িতে ফিরে আসছিল সারা মনি। এ সময় সড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা সারা মনিকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে চালক ও হেলপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!