কাপ্তাইয়ে পিকনিকের বাস দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই সড়কের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল হাসিব কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার মো. মাহবুব রহমানের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের বালুরচর এলাকায় চট্টগ্রামগামী পিকনিকের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ আল হাসিব ও তার বন্ধু রিয়াজুল ইসলাম সনেট আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হাসিব মারা যান।
.png)
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ওমর ফারুক রনি বলেন, সন্ধ্যার দিকে আব্দুল্লাহ আল হাসিব ও রিয়াজুল ইসলাম সনেটকে হাসপাতালে আনা হয়। কিন্তু এর আগেই হাসিবের মৃত্যু হয়। রিয়াজুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, হাসিবের লাশ আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। বাস নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।