[ পার্বত্য চট্টগ্রাম ]
রাঙ্গামাটিতে ইয়াবাসহ নারী আটক
প্রতীকী ছবি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৩০১ পিস ইয়াবাসহ হামিদা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে রাঙ্গামাটি জেলা জজ আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে বাঘাইছড়ি পৌরসভার মাদরাসা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি পৌরসভা মাদরাসা পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় হামিদা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।
.png)
বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!