[ দেশজুড়ে ]
নড়াইলে ইয়াবাসহ যুবক আটক
আটক সাদ্দাম হোসেন
নড়াইলে ৪৫৫টি ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে ৩৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নাকসি-মাদরাসা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাকসি-মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!