ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৭ ডিসেম্বর ২০২২
দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ফাইল ফটো

ফেনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত সাগর নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে ফেনী সদর উপজেলার ফেনী-সোনাইমুড়ি সড়কের রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আরাফাত সাগর ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের আমির হোসেন জাহাঙ্গীরের ছেলে। ইয়াছিন আরাফাত সাগর চলতি বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে ফেনী-সোনাইমুড়ি সড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!