ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ৯ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
দুর্ঘটনাকবলিত পিকআপ (ছবি: ডেইলি বাংলাদেশ)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরো এক পিকআপ ভ্যান আরোহী গুরুতর আহত হন। 

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হারুন ওরফে লিটন (৩৫) সুধারাম উপজেলার লালা নগরের মো. দুলালের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবাসায়ী ছিলেন।  

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি ফরিদ উদ্দিন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, নোয়াখালীর মাইজদী থেকে একটি ট্রাক সকাল ৮টার দিকে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় বিপরীত দিক থেকে আসা চৌমুহনীমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় ট্রাকের সংঘর্ষে হয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে পিকআপের আরোহী মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো এক পিকআপ আরোহী আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। 

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার গাড়িগুলো আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!