বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম।
.png)
স্থানীয়রা জানায়, সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।
তিনি বলেন, সকালে মোটরসাইকেলে করে দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে বিরামপুরের টাটকপুর এলাকায় পৌঁছলে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ দম্পতির মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে আটক করে ফুলবাড়ী থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।