[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে যুবক নিহত
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লরি এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার কাটগড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে। ইয়াসিন পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনির হোসেন জানান, হরিণচড়া বাজারের পশ্চিম পাশে একটি লরি ও মাছের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!