[ দেশজুড়ে ]
ইঁদুর মারার ওষুধ খেয়ে ব্যথা থামালেন যুবক!
হাতিয়া থানা। ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পেটের ব্যথা সইতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। মৃত মো. শাহাবুদ্দিন উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার আবুল কাশেমের ছেলে।
রোববার ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ খায় শাহাবুদ্দিন। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেন।
.png)
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!