ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৮ ডিসেম্বর ২০২২
কুমিল্লায় ট্রাক্টর উল্টে চালক নিহত
ছবিতে মো. শামীম

কুমিল্লায় ট্রাক্টর উল্টে মো. শামীম নামে চালক নিহত হয়েছেন। জেলার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল উত্তর পাড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শামীম সাইকচাইল উত্তর পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হাল চাষ করতেন। রোববার দুপুরে ঐ ব্রিজের আশপাশের জমি চাষ দিয়ে রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে শামীম এর নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!