ঘটনাটি ঘটেছে রোববার রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গায়। আটককৃতরা সবাই জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শিশু-কিশোরসহ প্রায় ৮০-৯০ জন আর্জেন্টাইন সমর্থক আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় একটি খোলা ট্রাকে উচ্ছ্বাস করছিল। তাদের বয়স ৭-১৮ বছরের মধ্যে। এমনকি অপ্রাপ্তবয়স্ক ট্রাকচালকও। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে উচ্ছ্বাস করায় তাদের আটক করা হয়েছে। পরে পরিবারের জিম্মায় দেয়া হয় ওই শিশু-কিশোরদের।
.png)
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাতে আর্জেন্টিনার জয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৮০-৯০ জন শিশু-কিশোর একটি খোলা ট্রাকে করে আলমডাঙ্গা কয়রা বাজার থেকে আনন্দ মিছিল বের করে। এ সময় তাদের কোনো নিরাপত্তা ছিল না। ওই ট্রাকের চালকও অপ্রাপ্তবয়স্ক ছিল। দুর্ঘটনার আশঙ্কায় চালকসহ ট্রাকে থাকা প্রায় ৮০-৯০ জন শিশু-কিশোরকে আটক করা হয়। পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে ওই শিশু-কিশোরদের।
তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। থানা হেফাজতে রয়েছে ট্রাকচালক। ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।