রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক খিলা বাতাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।
খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারীরা। ওই মিছিলে শাওন ছিল। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে।
.png)
এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান শাওন। এ সময় মারাত্মক আহত হন অন্তর নামে এক মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠান।
লাকসাম হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।