ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১৭ ডিসেম্বর ২০২২
চৌগাছায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় মোটরসাইকেল-বাস-আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে প্রদীপ কুমার মল্লিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ কুমার মল্লিক যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের রতন কুমার মল্লিকের ছেলে। প্রদীপ কুমার মল্লিক ঝিনাইদহের মহেশপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে প্রদীপ কুমার অভয়নগর থেকে মোটরসাইকেলে চৌগাছা হয়ে মহেশপুর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চৌগাছা শহরের কপোতাক্ষ সেতু পার হয়ে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু ও বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রদীপ কুমার নিহত হন। পরে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নেয়।

Advertisement

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!