ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৭ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় আবুল কাশেম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সফি উল্যার ছেলে।

নিহতের নাতনি ফাইজা জানান, এক আত্মীয়ের কুলখানি খেয়ে তার নানা আবুল কাশেম দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক সড়কের নোয়াখালী পৌরসভা গেইট হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি বাসের ধাক্কায় মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ থানা থেকে বিষয়টি অবহিত করা হয় আমাকে। এরপর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!