[ দেশজুড়ে ]
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম একই গ্রামের ফয়জুদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায়, রফিকুল সকালে বাড়ির পাশের সরিষা ক্ষেতে সেচ দিতে যান। এ সময় সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রফিকুলকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান, হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়। এছাড়া স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!