[ দেশজুড়ে ]
আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলিয়াছ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আদমদীঘি উপজেলার কদমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইলিয়াছ হোসেন একই গ্রামের জাহের আলীর ছেলে।
জানা যায়, ইলিয়াছ হোসেন তার বাড়ির পাশে পুকুরে মাছচাষ করেন। মঙ্গলবার সকালে ঐ পুকুরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সাবমারসিবল পাম্প বসিয়ে পানি সেচ দেন। পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!