[ দেশজুড়ে ]
নোয়াখালীতে নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর পুকুর থেকে নূর মোহাম্মদ নিরব নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ১২ বছর বয়সী নূর মোহাম্মদ নিরব উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো. নুরনবীর ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয়রা গাজীর মাজারের উত্তর পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
.png)
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!