[ দেশজুড়ে ]
বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে হত্যা, র্যাবের হাতে ধরা নাজিম
গ্রেফতার নাজিম উদ্দিন
বন্ধুর পরকীয়া প্রেমে বাধা দেন প্রেমিকার শাশুড়ি। এতে ক্ষিপ্ত হন আসামি নাজিম উদ্দিন। একপর্যায়ে ওই বন্ধুর প্রেমিকার শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করেন নাজিম। ঘটনা ঘটেছে ২০১৬ সালে। ওই ঘটনায় মামলা হলে পাঁচ মাস সাজাও ভোগ করেন তিনি। পরে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন তিনি।
গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে র্যাব-৩ তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১৬ সালে লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে হত্যা করেন নাজিম। এ ঘটনায় মামলা হয়। ২০১৬ সালের ঘটনায় গত ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করে আদালত। ওই রায়ে নাজিমকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
.png)
তিনি আরো বলেন, মামলা হওয়ার পর পাঁচ মাস সাজা ভোগ করেন নাজিম। পরে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!