ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২০ ডিসেম্বর ২০২২
পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত 
পটুয়াখালী সদর থানা। ফাইল ছবি

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে নাঈম সিকদার নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেন। তিনি মৌকরন এলাকার বাসিন্দা আবদুল বারেক সিকদারের ছেলে। 

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিাকে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে হাসিব সিকদার  নামের এক পথচারী আহত হয়।

স্থানীয়রা জানায়, পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে ধান বোঝাই করা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউপির বদরপুর বাজার অতিক্রমকালে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে নাঈম সিকদার নিহত হয়। 

পটুয়াখালী সদর থানা জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!