ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গুরুদাসপুর প্রেস ক্লাব: সভাপতি দিল মোহাম্মদ, সম্পাদক মলিন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ২০ ডিসেম্বর ২০২২
গুরুদাসপুর প্রেস ক্লাব: সভাপতি দিল মোহাম্মদ, সম্পাদক মলিন
সভাপতি দিল মোহাম্মদ ও সম্পাদক মাজেম আলী মলিন ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে প্রেস ক্লাবটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের দিল মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের মাজেম আলী মলিন। 

১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটি তিন বছর মেয়াদে গঠন করা হয়েছে।

চাঁচকৈড় বাজারস্ত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক দিল মোহাম্মদ। সভায় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন প্রথম আলোর আনিসুর রহমান।

এছাড়া ২ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হন মো. রাশিদুল ইসলাম ও  ৩ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হন প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান সাজ্জাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকালের নাজমুল হাসান নাহিদ ও মোহনা টেলিভিশনের মিজানুর রহমান। 

সাংগঠনিক সম্পাদক পদে মানবকণ্ঠের জালাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমাদের সময়ের আখলাকুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের ও দৈনিক নয়া শতাব্দী মেহেদী হাসান তানিম, কোষাধ্যক্ষ পদে তৃতীয় মাত্রার ওয়াদুদ রতন, দফতর সম্পাদক পদে আমার সংবাদের আব্দুস সালাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ঢাকা প্রতিদিনের জনি পারভেজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশের খবরের আবু হেনা মোস্তফা কামাল সুমন নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রতিদিন সংবাদ ইসাহক আলী রাজু, সংবাদের শাকিল আহম্মেদ, দৃশ্যপটের শরিফুল ইসলাম নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

এদিকে প্রেস ক্লাবের সহযোগী সদস্য করা হয়েছে আলোকিত সকালের সোহেল রানা ও আজকের দর্পনের জুয়েল হাসান টিপুকে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!