বুধবার সকাল ১১ টার দিকে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
মঙ্গলবার রাতে শহরের বিষ্ণুদী রোডের বাদশা গাজীর চায়ের দোকানের সামনে প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ দেলোয়ারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার মুন্সিগঞ্জ জেলার মজিজুল ইসলাম বেপারীর ছেলে।
.png)
দেলোয়ার জানায়, গাঁজাগুলো কুমিল্লা থেকে চাঁদপুর হয়ে মু্ন্সিগঞ্জ যাওয়ার কথা ছিলো।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।