বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার বলাশপুর গ্রামের মহরম আলীর ছেলে মাসুদ রানা, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মোতালেবের ছেলে ইদ্রিস আলী ও নোয়াখালীর শিবপুর গ্রামের আবুল হাশেমের ছেলে শাহীন আলম। তারা গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় থাকতেন।
.png)
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরফ মোহাম্মদ শামসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আউটপাড়া এলাকায় ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। বিক্রির জন্য চট্টগ্রাম থেকে তক্ষকটি গাজীপুরে এনেছেন বলে জানিয়েছেন আটকরা।