ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেম করে বিয়ে, চার মাসের মাথায় ফাঁস নিলেন নববধূ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ২২ ডিসেম্বর ২০২২
প্রেম করে বিয়ে, চার মাসের মাথায় ফাঁস নিলেন নববধূ 
ফাইল ছবি

লক্ষ্মীপুরে প্রেম করে বিয়ের ৪ মাসের মাথায় স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পপি আক্তার নামে এক নববধূ।

বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে দুপুরে সদর উপজেলার মান্দারী ইউপির মোহাম্মদনগর গ্রামের নাইচ্ছালা বাড়িতে এ ঘটনা ঘটে।

পপি সদর উপজেলার মোহাম্মদনগর গ্রামের জহির হোসেনের মেয়ে। প্রায় ৪ মাস আগে প্রেম করে রামগঞ্জ উপজেলার শোশালিয়া গ্রামের সমিতির বাজার এলাকার ইলেক্ট্রিক মিস্ত্রি রাশেদ বিয়ে করেন। রাশেদ একই এলাকার মো. নুরনবীর ছেলে।

Advertisement

পপির বোন পলি আক্তার বলেন, বুধবার সকাল থেকে পপিকে মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করতে দেখেছি। দুপুরে পপির স্বামী আমাকে ফোন দিয়ে পপির খোঁজ নিতে বলেন। পরে পপিকে আমার চাচার বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখনো তার হাত-পা নড়ছিল। দ্রুত  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান পপি। তবে ঘটনার সময় ওই ঘরে কেউ ছিল না। এ ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির কেউ খোঁজ নেননি।

চন্দ্রগঞ্জ থানার এসআই আবদুল আউয়াল বলেন, পপির মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!