ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ২২ ডিসেম্বর ২০২২
টঙ্গীতে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর ওপর রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার ফলে ঢাকা থেকে বের হওয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ দীর্ঘ সময় বন্ধ থাকে। তবে ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এতে কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছিল বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে। এর সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটায় বগি উদ্ধার এবং ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পাড় হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা রেল ব্রিজের ওপর লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছিল। লাইনচ্যুত বগিসহ অন্য দুই বগি এখনও রেল ব্রিজের ওপরেই ছিল। দুর্ঘটনাস্থলটি সেতুর ওপরে থাকায় তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি ছিল বিধায় খুব সতর্কতার সঙ্গে বগিগুলো উদ্ধার করেছে উদ্ধারকারী সদস্যরা। সন্ধ্যা সাড়ে সাতটায় কিছু সময় পর লাইনচ্যুত বগি টঙ্গী স্টেশনে আনা হয়েছে। ট্রেনটি অন্যান্য যান্ত্রিক সমস্যা আছে কি না পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি আরো জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!