ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী ইউপি সচিবকে লাঞ্ছিতের ঘটনায় ইউপি সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ২২ ডিসেম্বর ২০২২
নারী ইউপি সচিবকে লাঞ্ছিতের ঘটনায় ইউপি সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের মহিলা সচিবকে কিল-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুই নারী গ্রাম পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মুশুদ্দি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে তার কক্ষে এ ঘটনা ঘটে। 

থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্ত ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন তুলাকে আটক করেছে ধনবাড়ী পুলিশ। বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

শারীরিকভাবে লাঞ্চনার সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা। 

লাঞ্ছিত ইউপি সচিব জানান, চেয়ারম্যানের সঙ্গে তার কক্ষে আলোচনা চলছিল। এ সময় একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কথা বলার একপর্যায়ে তুলা মেম্বার ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা করে কিল-ঘুষি মারতে-মারতে বাইরে আনেন। এ সময় তাকে বাঁধা দিতে যাওয়ায় রহিমা খাতুন ও পারুল আক্তার নামের দুই গ্রাম পুলিশ সদস্যকেও আহত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘অন্য ইউপি সদস্যরা আমাকে এ সময় উদ্ধার করে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তুলা মেম্বার বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত তিনি। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন তুলা বলেন, ‘সচিব আগে আমাকে থাপ্পর মেরেছে। এ কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করি। নারী ইউপি সচিবকে লাঞ্ছিত করার সত্যতা নিশ্চিত করেছেন মুশুদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু কায়সার। 

ধনবাড়ী থানার ওসি জসিম উদ্দিন বলেন, নারী ইউপি সচিব ও সদস্যের বাক বিতণ্ডার একটি ঘটনা ঘটেছিল। তবে ইউপি সচিব কোনো অভিযোগ না দেয়া ইউপি সদস্যকে আটক করা হয়নি। 

ধনবাড়ীর ইউএনও মো. আসলাম হোসাইন জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নারী ইউপি সচিব হেনস্তা করার কথা বললেও ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করেছেন। পরে নারী ইউপি সচিবের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ওই ইউপি সদস্যকে আটক করে। পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!