[ দেশজুড়ে ]
হোটেল ম্যানেজারের কাছে মিলল ৯০ পিস কনডম
ফাইল ফটো
নীলফামারীর সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৈয়দপুর পৌরসভার শহীদ জহুরুল হক রোড়ের আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
আটকরা হলেন- উপজেলার কাজীর হাট এলাকার বাসিন্দা মাহাবুব আলীর ছেলে ও হোটেল ম্যানেজার রাজা মিয়া (৪০), মুন্সিপাড়া এলাকার মো. আরজুর ছেলে মো. পারভেজ (২৫) এবং একজন নারী (২২)।
নীলফামারী ডিবি পুলিশের ওসি আখেরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনৈতিক অশ্লীল কার্যকলাপের অপরাধে তিন জনকে আটক করা হয়েছে।
.png)
এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!