ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার ইচ্ছা পূরণে হাতিতে চড়ে বিয়ে 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৩ ডিসেম্বর ২০২২
বাবার ইচ্ছা পূরণে হাতিতে চড়ে বিয়ে 
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার তখন দুপুর। রাজকীয় পোশাক পরে তরবারি হাতে হাতির পিঠে চলেছেন রাফাতুজ্জামান প্রান্ত। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো রাজা যাচ্ছেন বিয়ে করতে। কিন্তু না তিনি রাজা নন। বাবার ইচ্ছা পূরণ করতেই রাজকীয় সাজে সেজে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাচ্ছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে পায়রা চত্বর এলাকা ঘুরে জোহান ড্রিমভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় বর ও হাতিকে দেখতে সড়কের দুই পাশে ভিড় জমায় উৎসুক জনতা। একইসঙ্গে পুরোনো দিনের রেওয়াজ অনুসারে হাতি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া বর রাফাতুজ্জামান প্রান্ত শহরের ব্যাপারীপাড়ার পাগলাকানাই এলাকার এনজিও কর্মকর্তা আবু বকর ও বদরুন নাহার রুমা দম্পত্তির ছেলে।

Advertisement

জানা গেছে, ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুর পাড় এলাকার উপ-শহরপাড়ার মীর আমিরুল ইসলাম সেলিম ও শাহানারা পারভীন রঞ্জু দম্পত্তির মেয়ে জান্নাতুল ফিজা উম্মির সঙ্গে প্রান্তর বিয়ে হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রী নিয়ে রাফাতুজ্জামান প্রান্ত বিয়ের অনুষ্ঠানের হাজির হন। বর পক্ষের অন্যান্য লোকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে অনুষ্ঠানে পৌঁছান। শুধু তাই নয়, বিয়ের পর হাতির পিঠে চড়ে একইভাবে তিনি নিজ বাসায় ফিরে আসেন। 

বরের বাবা আবু বকর জানান, তার দীর্ঘদিনের শখ ছেলেকে হাতির পিঠে বর সাজিয়ে বিয়ে দিবেন। সেই ইচ্ছা পূরণ করতেই বৃহস্পতিবার ছেলেকে রাজকীয় সাজে সজ্জিত করে হাতির পিঠে উঠিয়ে কনের বাড়িতে পাঠান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!