বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা ঘটে। নিহত ২২ বছরের নাঈম ইসলাম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, বৃহস্পতিবার রাতে চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনের পেছনের অংশ ছিলো বাইরে ঝোঁপঝাড়ের দিকে। এ সময় পিছন দিকের বগি থেকে দুই যুবক নামলে তাদের ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
.png)
একপর্যায়ে তার সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। এ সময় নাঈম ইসলাম সঙ্গে থাকা জিনিসপত্র দিয়ে না চাইলে তার গলায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।