[ রাজধানী ]
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি শিক্ষার্থী নিহত
ফাইল ফটো
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাতিল (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইব (১৯) নামে আরো একজন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
শাতিল রাজধানীর বিএন কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আহত অবস্থায় শাতিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনাটি বাড্ডা থানাা পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো ছুরিকাঘাতের কারণ এবং কারা মেরেছে তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!