[ দেশজুড়ে ]
দাঁড়িয়ে থাকা ট্রাকে আলুবোঝাই ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় ইয়াদ আলী নামে এক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াদ আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মোকামতলা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দিনাজপুরগামী আলুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ট্রাকের হেলপার। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই হেলপারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!