ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৩ ডিসেম্বর ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্র নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার সকালে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদত হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন। শুক্রবার সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

Advertisement

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল হক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণ কেন্দ্রের এক প্রশিক্ষণার্থী নিহত হন। লাশ টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!