নিহতের নাম মো. তানভীর। ২৬ বছর বয়সী তানভীর চট্টগ্রামের খুলশী এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে সাজেকে যাচ্ছিলেন তানভীর। মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি চাঁদের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে দিঘিনালা হাসপাতালে নেয় পুলিশ।
.png)
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, আহত তানভীরকে দিঘিনালা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।