শুক্রবার বিকেলে এ আখ মাড়াই উদ্বোধন করা হয়। কেরু চিনিকলের এমডি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু।
পরে প্রধান অতিথি আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম প্রমুখ। এছাড়া চিনিকলের বিভাগীয় কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীসহ আখচাষি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.png)
চিনিকল সূত্রে জানা যায়, এবারের মাড়াই মৌসুমে ৫৩ কার্যদিবসে ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে। এতে ছয় দশমিক ৫০ শতাংশ চিনি আহরণের হার ধরে তিন হাজার ৮৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।