[ দেশজুড়ে ]
কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসাছাত্র নিহত
ফাইল ফটো
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় জুনায়েদ নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে ঢাকাগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার ধানখালী গ্রামের বাসিন্দা। তিনি আমতলীর একটি মাদরাসার ছাত্র ছিলেন।
জানা যায়, উপজেলার রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়েন আবু সাঈদ ও জুনায়েদ। স্থানীয়রা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। এছাড়া জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
.png)
কলাপাড়া থানার ওসি জসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!