ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানি জমিতে মিলল গামছা মোড়ানো নবজাতকের লাশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৪ ডিসেম্বর ২০২২
ধানি জমিতে মিলল গামছা মোড়ানো নবজাতকের লাশ
কমলগঞ্জ। ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশের ধানি জমির ঝোপের ভেতর গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার আলীনগর ইউপির মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা যায়, শনিবার দুপুরে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো এক মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয়দের সঙ্গে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। 

Advertisement

স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে।

আলীনগর ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!