ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদী থেকে ১৩ ডাকাত গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২৫ ডিসেম্বর ২০২২
মেঘনা নদী থেকে ১৩ ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের নদী থেকে স্পীডবোটসহ গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি পাইপ গান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মোবাইল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার সাব্বির মিঝি, মহিউদ্দিন সরকার, আল-আমিন, মো. ইমরান, ফিরোজ মিঝি, জীবন বেপারী, মো. আনোয়ার হোসেন, মো. জহিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলার মো. আক্তার হোসেন, মুন্সিগঞ্জ জেলার মো. শাহিন মিয়া, সুজন বেপারী, মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী ও একই উপজেলার মো. সালাহ উদ্দিন।

Advertisement

মোহনপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতরা এখলাছপুর ইউপির মেঘনা নদী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। 

তিনি আরো জানান, স্পীডবোট জব্দ করা হয়েছে। গ্রেফতার ডাকাত সদস্যরা পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। রোববার গ্রেফতারকৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!