ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:১২, ২৩ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি দেশীয় তৈরি পাইপগান এবং ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. তোফায়েল আহমেদ জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের সর্দার বাড়ির জামাল পাটোয়ারীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তোফায়েলকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

Advertisement

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঐ মামলায় আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!