[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পুকুরে ডুবে নিথর ছোট্ট তাহসিন
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরে পানিতে ডুবে তাহসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউপির কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিন একই এলাকার জাফর তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় তাহসিন। এ সময় তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শিহাব চৌধুরী জানান, হাসপাতালে আনার শিশুটির মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!