ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণার বিভিন্ন এলাকায় বড়দিন পালিত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২৫ ডিসেম্বর ২০২২
নেত্রকোণার বিভিন্ন এলাকায় বড়দিন পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়িঘর ও রাস্তাঘাট আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 

রোববার সকাল থেকেই গির্জাগুলোতে আসতে শুরু করেন খ্রিস্টান ধর্মালম্বীরা। সকাল ৯টা থেকেই গির্জাগুলোতে শুরু হয় বিশেষ প্রার্থনা, চলে ১১টা পর্যন্ত।  

জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি মারিয়া আমাদের সহায় ধর্মপল্লীতে সমবেত হন শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী। বিশেষ প্রার্থনা শেষে গির্জার সামনে কুশল বিনিময় করেন ভক্তরা। এ সময় সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

Advertisement

উপজেলা সীমান্তবর্তী রানীখং সাধু জোসেফের ধর্মপল্লীসহ সবকটি গির্জায় ছিল বড়দিনকে ঘিরে বিশেষ আয়োজন। করোনার প্রাদুর্ভাবের কারণে গেল দু’বছর ধরে বড়দিন আয়োজনে কিছুটা কমতি থাকলেও এ বছর মুক্তভাবেই উৎসবে মেতেছে খ্রিস্টান ধর্মালম্বীরা।

এ বছর জেলার দুর্গাপুর কলমাকান্দাসহ ছোট-বড় মিলিয়ে মোট ১১৭টি গির্জার বড়দিনের আয়োজন করা হয়েছে। দুর্গাপুরেই রয়েছে ৬৭টি গির্জা। প্রতিটি গির্জায় আইনশৃঙ্খলা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!