ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২৫ ডিসেম্বর ২০২২
মাদারীপুরে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন
ছবি: ডেইলি বাংলাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য়ের মধ্যে দিয়ে মাদারীপুরে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে জেলার ১৫টি ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট গির্জায় ২ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরমধ্যে রয়েছে প্রার্থনা, নগর কির্ত্তন, আলোচনা সভা, প্রীতিভোজ ও কবিগান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ক্যাথলিক চার্জ, ব্যাপ্টিস্ট চার্জ, এজি  চার্জ, ফেলোশিপ চার্জ, লখন্ডা সেভেন এ্যাডভেন্টিস চার্জ, ফেলোশিপ চার্জ, ক্যাথলিক চার্জ, রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী ব্যাপ্টিস্ট চার্জ, হিজলবাড়ী ক্যাথলিক চার্জ, কালকিনি উপজেলার ডাসার উপজেলার নবগ্রাম ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ব্যাপ্টিস্ট চার্জ, চলবল ক্যাথলিক চার্জ, চলবল এজি চার্জ, চলবল এসডিও চার্জ, শশিকর ব্যাপ্টিস্ট চার্জ এবং মাদারীপুর সদর উপজেলার থানতলি ব্যাপ্টিস্ট চার্জ ও চরমুগরিয়া ব্যাপ্টিস্ট চাজ বর্ণিল সাজে সাজানো হয়েছে।

Advertisement

খ্রিস্টান সম্প্রদায়ের চার্জ থেকে শনিবার রাত ৯টায় পৃথকভাবে বের করা হয় নগর কির্ত্তণ। নগর কির্ত্তন চলে সারা রাত। রোববার দিনব্যাপী চলবে আলোচনা সভা, প্রার্থনা, কবিগান, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও প্রীতি ভোজ। খ্রিস্টান সম্প্রদায়ের প্রয়াত ব্যক্তিদের সমাধিগুলোও বিভিন্ন উপাচার দিয়ে সাজানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন এ্যান্ড ফাইনান্স) মো. মনিরুজ্জান ফকির (পিপিএম) বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি থানার ওসিদের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!