ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ১১ ডিসেম্বর ২০২২
মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের সদর উপজেলায় এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে। 

রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই কৃষকের নাম আক্কাস হাওলাদার (৪৫)। তিনি মস্তফাপুর ইউনিয়ন বড় খাল পাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ময়না বেগম (৩০) ও শিশু সন্তান রোমান হাওলাদার (৩) আহত হয়।

Advertisement

অভিযোগ উঠেছে, মস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হাওলাদার (৩৫), কুদ্দুস হাওলাদার (৫০), শাহীন হাওলাদার (৩৫), আবু তালেব হাওলাদার (৪৫) ও আকাশ হাওলাদারের (২০) বিরুদ্ধে। 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ অক্টোবর কৃষক আক্কাস হাওলাদারের ৩টি গরু চুরি হয়। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আক্কাস হাওলাদার। এ ঘটনাকে কেন্দ্র করে কৃষক আক্কাস হাওলাদারের সঙ্গে মস্তফাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হাওলাদারের বিরোধ সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায় আক্কাস হাওলাদার, তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মাদারীপুর শহরের এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান জিয়াউল হাওলাদার ও তার অনুসারীরা। এতে গুরুতর আহত হন কৃষক আক্কাস হাওলাদার, তার স্ত্রী ও শিশু সন্তান। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

ভুক্তভোগী আক্কাস হাওলাদার বলেন, আমার গরু চুরি হওয়া নিয়ে জিয়াউল মেম্বার আমার সঙ্গে তর্ক করতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি ও তার অনুসারীরা রামদা ও কুড়াল নিয়ে আমার ওপর হামলা চালান। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!