মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ঘিওরের পুখুরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ৩৭ বছর বয়সী ইফতে আরিফ ও শিবালয়ের অন্যাপুর গ্রামের নগেন্দ্র সূত্রধরের ছেলে ৪৫ বছরের মন্টু সূত্রধর।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি মথুরনাথ সরকার জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ৬ জুলাই দুপুরে হযরত আলীকে কুপিয়ে জখম করে পালিয়ে যান ইফতে আরিফ, মন্টু সূত্রধর ও বাসুদেব শর্মা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই হযরত আলী মারা যান। এ ঘটনায় ঘিওর থানায় তিনজনের নামে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আলমগীর হোসেন।
এরপর ২০১৪ সালের ১২ আগস্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার তৎকালীন এসআই আব্দুস সাত্তার। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত। তবে বাসুদেব মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি পান।