[ দেশজুড়ে ]
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ছবি
রাজশাহীতে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম সুলতান আলী। ৫০ বছর বয়সী সুলতান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ওবাইদুল হকের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
.png)
আদালতের পিপি আসাদুজ্জামান মিঠু বলেন, ২০১৪ সালের ৮ ডিসেম্বর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতানকে আটক করে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!