বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিন আসামি।
দণ্ডিতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সিকাড়া গ্রামের সাইফুর রহমানের ৩৬ বছর বয়সী সৌরভ মিয়া, একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের দলিল উদ্দিনের ছেলে তারেক শেখ, মাহফুজুর রহমানের ছেলে জাহিদ খাঁ ও আব্দুল আজিজ মোল্লার ছেলে জিল্লুর রহমান।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১১ সালের ৩১ অক্টোবর বিকেলে কুমারখালীর সাদীপুর ইউনিয়নের গোবিন্দপুরচরে গ্রামের পদ্মা নদীর পাড় থেকে মিঠুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘাড় কেটে তাকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করা হয়। পরে ২০১৪ সালের ৩১ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।