এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করেন।
.png)
জানা যায়, গত শুক্রবার এসআই মো. জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি সদরের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন হাওলাদার উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। শনিবার বিকেলে থানার ওসি মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউপির চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিনের মেঝ ছেলে নির্মাণ শ্রমিক ফিরোজ হাওলাদারের সঙ্গে আপন ছোট ভাই রুহুল আমিনের পারিবারিক ও জমিজমার ভাগ বন্টন নিয়ে ঝগড়া হয়। তর্কবির্তকের এক পর্যায় রুহুল আমিন ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে আপন মেজ ভাই ফিরোজ হাওলাদারকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রুহুল আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী রানী বেগম জানান, গ্রামীণ ব্যাংকের এক ফিল্ড অফিসারকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করে বাড়ি ফিরে তার স্বামীকে হত্যা করে দেবর রুহুল আমিন। স্বামী হত্যাকারী গ্রেফতার হওয়ায় খুশি এবং হত্যাকারির ফাঁসির দাবি জানান তিনি। মামলার দেড় মাসের মাথায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মো. মুরাদ আলী জানান, আপন ভাইকে খুনের পর আসামি রুহুল আমিন গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্রবেশে পালিয়ে ছিল। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে কোর্টে চালান করা হচ্ছে।