ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ৮ অক্টোবর ২০২২
ঝালকাঠিতে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ঝালকাঠিতে পুকুর থেকে বকুল রানী নাথ নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঝালকাঠি সদরের গাবখান গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বকুল রানী নাথ গাবখান গ্রামের সুশীল চন্দ্র নাথের স্ত্রী এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানের হরেন্দ্র নাথের মেয়ে।

জানা যায়, বকুল রানী সাঁতার জানতেন না। তিনি সকালে কাজ করতে পুকুর পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। দুপুরে তার লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

ঝালকাঠি থানার এসআই মো. সালাহউদ্দিন বলেন, বকুল রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!