ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৯ নভেম্বর ২০২২
ঝালকাঠিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাসচালক ও সুপারভাইজারকে মারধর করে বেঁধে রাখার অভিযোগে বিচারের দাবিতে ঝালকাঠি থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলার রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বাস সুপারভাইজার রাকিব জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঝালকাঠি সমিতির বাস পিরোজপুর হতে ছেড়ে রাজাপুর মেডিকেল মোড়ে পৌঁছায়। পরে কাউন্টারে যাত্রীর টাকা আনতে গেলে কাউন্টারম্যান যাত্রীর টাকা কম দেয়। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। স্থানীয় কাউন্টারম্যান মো. বাবুল মৃধা উক্ত বাসচালক ও সুপারভাইজারকে মারধর করে বেঁধে রাখেন।

পরে অন্য বাসচালকরা সেখান থেকে চালক-সুপারভাইজারকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় বিচারের দাবিতে ঝালকাঠি বাস টার্মিনাল থেকে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, ঝালকাঠি-কাঁঠালিয়াসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।

Advertisement

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, রাজাপুরে শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা বিচারের দাবিতে ঝালকাঠি থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছি। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ গাড়ি ছাড়বো না।

বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, রাজাপুরে শ্রমিকদের সঙ্গে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটেছে। আমরা তা সমাধানের চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!