ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে শ্বাসরোধে হত্যা, দম্পতির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১৫ নভেম্বর ২০২২
ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে শ্বাসরোধে হত্যা, দম্পতির যাবজ্জীবন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে কিশোরীকে হত্যা মামলায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। একই ঘটনায় মানবপাচার আইনে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামিরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মো. স্বপন গাজী ও তার স্ত্রী আঁখি আক্তার তমা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব।

তিনি বলেন, ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন বিচারক। সেইসঙ্গে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে ফতুল্লার দাপা ইন্দ্রাকপুর এলাকার একটি ভাড়া করা বাসায় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে ওই কিশোরীকে হত্যা করেন তারা। এ ঘটনায় দুটি মামলা করা হয়। ওই মামলার বিচার কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!