ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বাড়িওয়ালাকে হত্যার দায়ে ভাড়াটিয়ার যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১০ নভেম্বর ২০২২
খুলনায় বাড়িওয়ালাকে হত্যার দায়ে ভাড়াটিয়ার যাবজ্জীবন
ফাইল ফটো

খুলনার মিয়াপড়ায় বা‌ড়ির মা‌লিক শহীদুল ইসলাম ডলারকে হত‌্যার দা‌য়ে আসামি বাবু বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ঐ আদাল‌তের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার।

জানা যায়, খুলনার মিয়াপাড়া এলাকার বা‌সিন্দা শহীদুল ইসলাম ডলার। তার বা‌ড়ির ভাড়া‌টিয়া ছিলেন সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। ঘটনার আগের চার মাসের ঘর ভাড়া নি‌য়ে ভাড়া‌টিয়া বা‌ড়ির মা‌লি‌কের সঙ্গে তিনি বিভিন্ন ঝামেলা করতেন। ২০১৭ সা‌লের ২৪ অক্টোবর রা‌ত ১২টার দি‌কে বা‌ড়ির মা‌লিক ডলার ভাড়া আন‌তে আসা‌মি বাবুর কা‌ছে যান। এ সম‌য়ে উভ‌য়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু ধারা‌লো এক‌টি ছু‌রি দি‌য়ে ডলা‌রের শরী‌রে আঘাত করে মৃত্যু নি‌শ্চিত করে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রেন।

Advertisement

প‌রে সংবাদ পে‌য়ে প‌রিবার ও অন‌্যান‌্য ভাড়া‌টিয়ারা তার লাশ ঘ‌রের মে‌ঝে‌তে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায় দেন। পু‌লিশ ময়নাতদন্তের জন‌্য লাশ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠায়। নিহত ডলা‌রের স্ত্রী বাদী হ‌য়ে একইদিন থানায় হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ওসি সৈয়দ মোশারেফ হো‌সেন ২০১৮ সা‌লের ২৮ ফেব্রুয়া‌রি বাবু‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!